ভোলার মানুষের জন্য, ভোলার মানুষ দিয়েই
ভোলা জেলার অনেক মানুষ জানেন না কোন ডাক্তার তাদের সমস্যার জন্য সঠিক, কোন ডায়াগনস্টিক সেন্টারের রিপোর্ট নির্ভরযোগ্য, অথবা জরুরি মুহূর্তে কোথায় অ্যাম্বুলেন্স পাবেন। ভুল জায়গায় গিয়ে সময় ও টাকা দুটোই নষ্ট হয়।
BholaCare শুরু হয়েছে এই সমস্যার সমাধানে — ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনসহ পুরো ভোলা জেলার মানুষদের জন্য বিনামূল্যে সঠিক তথ্য সেবা দেওয়ার লক্ষ্যে। আমরা নিজেরা প্রতিটা ডাক্তার, ডায়াগনস্টিক সেন্টার ও অ্যাম্বুলেন্স সার্ভিস যাচাই করে তারপর আপনাদের জানাই।
আমাদের লক্ষ্য — ভোলার প্রতিটা মানুষ যেন সঠিক সময়ে সঠিক চিকিৎসা সেবার কাছে পৌঁছাতে পারেন, বিনা ঝামেলায়।
ভোলা জেলার মানুষদের জন্য বিনামূল্যে সঠিক ডাক্তার, ডায়াগনস্টিক ও অ্যাম্বুলেন্স তথ্য সেবা।
কল করুন: 01312072348 | ফেসবুক পেজ | 🩺 স্বাস্থ্য টিপস